|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
হাইমচরে বজ্রপতে যুবকের মৃত্যু ১ -DBO-news
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৩
চাঁদপুরের হাইমচরের ৪নং নীলকমল ইউনিয়নের মাঝেরচরের ৭নং ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা মৃত্যু হাশিম সরদারের ছেলে সাইফুল ইসলাম সরদার (২২) বজ্রপাতে মারা গেছে।
২৪ মে বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ নাজমুস সাকিব।
স্থানীয়রা জানান, নিজ বাড়ির সম্মুখে গরুর ঘাস খাওয়াতে গিয়ে ঝড় বৃষ্টিতে বজ্রপাত হলে সাইফুল ইসলাম আহত হয়। পরে তাকে তার পরিবার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ নাজমুস সাকিব বলেন, ওই রোগী বজ্রপাতে মারা গেছে। আর তিনি আমাদের এখানে আসার আগে ঘটনাস্থলেই মারা গেছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.