|| ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
বাউফলে পলাতক আসামি র্যাবের হাতে গ্রেফতার-DBO-news
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৩
পটুয়াখালী বাউফলের ৭নং বগা ইউনিয়নের বগা ফেরিঘাট এলাকা থেকে উজ্জল খান (৩১) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা।
গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে একটি টিম ২৩.০৫.২৩ইং তারিখ রোজ মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেফতারের পর দুমকি থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, পটুয়াখালী জেলার বাউফল থানার জিআর নং-১২৪/১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী উজ্জল ৮নং মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের ছাত্তার খানের ছেলে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.