|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পার্লার ওনার্স এসোসিয়েশন অব রাজশাহীর গেট টুগেদার অনুষ্ঠিত-DBO-news
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৩
পার্লার ওনার্স এসোসিয়েশন অব রাজশাহীর (পিওএআর) আয়োজনে গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) নগরীর নানকিং দরবার হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
পার্লার ওনার্স এসোসিয়েশন অব রাজশাহীর সভাপতি রোকসানা হুদা'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, এমএবিবিএবি এর এডুকেটর প্রেসিডেন্ট ও মেকআপ আর্টিস্ট শাহিদা আহসান, মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রোগ্রাম অফিসার কানিজ আইরিন জাহান, পার্লার ওনার্স এসোসিয়েশন অব রাজশাহীর সহ-সভাপতি জেসমিন আরা বিউটি, পার্লার ওনার্স এসোসিয়েশন অব রাজশাহীর উপদেষ্টা নাসরিন হুদা, পার্লার ওনার্স এসোসিয়েশন অব রাজশাহীর উপদেষ্টা ওয়াহিদা খানম লিপি, উপদেষ্টা পার্লার উনার অ্যাসোসিয়েশন মো. রফিকুল ইসলাম স্বাধীন প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.