|| ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
ফরিদপুরে মহানগর বিএনপির পদযাত্রা-DBO-news
প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২৩
ফরিদপুর মহানগর বিএনপির ১০ দফা দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় ঘোষিত বিএনপির নির্দেশনায় পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৩মে)২৩ তারিখ মঙ্গলবার সকাল ৯টায় শহরতলী কি পাইলাম মোড় হতে টেপাখোলা বাজার সংলগ্ন এই পদযাত্রা শেষ হয়।
সংগঠনের সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজের সভাপতিত্বে উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবজাল হোসেন খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম জাফর, কোতোয়ালি থানা বিএনপির সাধারন সম্পাদক মো: রঞ্জন চৌধুরী সহ প্রমূখ।
এই সময় নেত্রীবৃন্দরা বলেন,উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবি বাস্তবায়ন করার লক্ষে এই পদযাত্রা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.