|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নির্মাণাধীন ভবনের ছাদে পরে ছিলো অজ্ঞাত নারীর লাশ
প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৩
মো শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা এলাকার সেলিনা আক্তার নামের এক নারীর নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে,বিকেলে ওই পাঁচ তলা নির্মাণাধীন বাড়ির ছাদে অজ্ঞাত প্রায় ত্রিশ বছর বয়সী এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা।
পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। অজ্ঞাত ওই নারীকে দুর্বৃওরা দুই থেকে তিন দিন আগে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সেখানে ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ।
খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেগিষ্টেশন পিবি আই ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে দুর্বৃওরা ওই নারীকে ধর্ষণ করেছে কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই মোখলেছুর রহমান বলেন,অজ্ঞাত ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.