|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ধামইরহাটে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২৩
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ঐতিহাসিক ১৭ মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে ) বিকেল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ধামইরহাট পৌর টিএনটি শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদ এর সামনে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক মো.শহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকারসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.