|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নওগাঁয় দেড় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী দম্পতি গ্রেফতার-DBO-news
প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২৩
নওগাঁয় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার সহ মাদক কারবারি দম্পতি ফরহাদ হোসেন (৩৪) ও তার স্ত্রী মনি আক্তার (২৫) কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত স্বামী-স্ত্রীকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজাতে পাঠানো হয়।
নওগাঁর রাণীনগর থানা পুলিশ
রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে গাঁজাসহ তাদের নিজ বাড়ি থেকে আটক করেন।
গাঁজাসহ আটকের সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আটককৃত মাদক কারবারি স্বামী-স্ত্রীর বাড়ি রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে।
তিনি আরো জানান, আটককৃত স্বামী-স্ত্রী নিজ বাড়িতে মাদক বেচা-কেনা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে থানার এসআই কল্লোল সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী দম্পতি ফরহাদ ও তার স্ত্রী মনিকে আটক করা হয়। আটককালে তাদের হেফাজতে বাড়িতে রাখা দেড় কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ। আটককৃত দুইজনের বিরুদ্ধে রাতেই থানায় মাদক মামলা রুজু করা হয়। সোমবার দুপুরে তাদের দু’জনকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজাতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.