|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বকশীগঞ্জে ভ্যান গাড়ির চাকায় ওড়না পেচিয়ে নারীর মৃত্যু-DBO-news
প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে চলন্ত গাড়ির চাকায় ওড়না পেচিয়ে হুনুফা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ মে) দুপুর ১২ টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের সকাল বাজার এলাকায় এঘটনা ঘটে। নিহত হুনুফা বেগম বাট্টাজোড় পলাশতলা গ্রামের আব্দুল মুন্নাফের স্ত্রী।
স্থানীয় সূত্রে যায়, হুনুফা বেগম ভ্যান গাড়িতে চড়ে পাশ্ববর্তী কর্ণঝোড়া এলাকায় তার এক আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। বাট্টাজোড় সকাল বাজার এলাকায় ভ্যান গাড়ির চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হয়। পরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।
বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার, ভ্যান গাড়ির চাকায় ওড়না পেচিয়ে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.