|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ঘূর্ণিঝড় মোখার কারনে চাঁদপুর থেকে সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৩
বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় মোখা উপকুলের দিকে প্রবল বেগে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে পারে বলে চাঁদপুর থেকে লঞ্চসহ সকল ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণ করে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোখার জন্য ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করে। এই ৮ নম্বর মহাবিপদ সংকেতে বন্দরে যে কোন প্রচণ্ড ঝড় ও ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে।
এতে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে।
তবে প্রচণ্ড ঝড়টি বন্দরকে বামদিকে রেখে উপকুল অতিক্রম করবে জানানো হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায় ছোট বড় সকল লঞ্চ চলাচলে মানুষকে আতঙ্ক বাড়ারার কারনে সকল নৌচলাচলবন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মোঃ শাহাদাত হোসেন বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা চাঁদপুর ভায়া শরিয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষীপুর), ইলিশা ঘাট (ভোলা) নৌ-পথের সকল ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও সকল নৌযানকে সতর্ক থেকে নদীতীরবর্তী আসতে বলা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.