|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সাংবাদিক মৌসুমী আক্তারের মা আনোয়ারা বেগম এঁর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত-DBO-news
প্রকাশের তারিখঃ ১২ মে, ২০২৩
জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ, সাপ্তাহিক জনপদ সংবাদ পত্রিকা ও নিউজ পোর্টাল মুক্তির ৭১ নিউজ ডটকম এর কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মৌসুমী আক্তার এর মা আনোয়ারা বেগম এঁর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ ১২ মে শুক্রবার মরহুমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারিক ভাবে কোরআন তেলওয়াত ও দোয়া করা হয়।
মরহুম আনোয়ারা বেগম গত ২০১৬ সালের ১২ মে বৈদ্যুতিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পৌর এলাকার খড়কমারা গ্রামের বাসিন্দা ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী মো. গোলাপ মিয়ার সহধর্মিণী। মৃত্যুর সময় তিনি স্বামী, এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক মৌসুমী আক্তার তার মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.