|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সাপাহারে বর্ণাঢ্য র্যালি আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শ্রমিক পহেলা মে দিবস পালন
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৩
রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে জাতীয় শ্রমিক দিবস ট্রাক ট্যাংলরি শ্রমিক হোটেল শ্রমিকের মহান মে দিবস পালন করা হয়েছে।
সমবার সকাল সাড়ে আটায় মহান মে দিবস ২০২৩ উপলক্ষে সাপাহার উপজেলা শাখার স্ব-স্ব শ্রমিক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সাপাহার জিরো পয়েন্টের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ কার্যালয়ে র্যালি সমবেত হয়।
এবং আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে দিকনির্দেশনা সম্বলিত বক্তব্য রাখেন নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন লোড পয়েন্ট-২৬৫৮ সাপাহার শাখার সভাপতি মোঃ আব্দুর রহমান, সহ সভাপতি সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাদিকুল ইসলাম, শ্রমিক সংগঠনের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান শাহ চৌধুরী,ও সাপাহার উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মী প্রমূখ।
এসময় উক্ত সংগঠনের সদস্য সহ প্রায় ৩ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.