|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বর্তমান সরকার শ্রমিকদের সকল ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৩
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
বর্তমান সরকার শ্রমিকদের সকল ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাভারের ডগরমোড়া এলাকায় জাতীয় শ্রমিক লীগ সাভার পৌর শাখার উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এসময় আরও বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয় বলেও বলেন তিনি। এর আগে প্রতিমন্ত্রী সাভার সিটিজেন ক্লাবের উদ্যোগে শিমুলতলা এলাকায় এক আলোচনা সভায় যোগ দেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.