|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলট্রাসনোগ্রাম ও এক্স-রে মেশিন উদ্বোধন-DBO-news
প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৩
স্বাস্থ্য বিভাগের সেবা নিশ্চিত করার অংশ হিসেবে কিশোরগঞ্জে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাম ও এক্স- রে মেশিন এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আক্তার এর সভাপতিত্বে ফিতা কেটে আলট্রাসনোগ্রাম ও এক্স-রে মেশিন উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাদিয়া ইসলাম লুনা, ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম. তারেক আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ গোলাম মোস্তফা, বাজিতপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, উপজেলার বিভিন্ন পর্যায়ের চিকিৎসকসহ স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পরে উপজেলার স্বাস্থ্য সেবার মান উত্তরোত্তর বৃদ্ধি পাক এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.