|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৩
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহিম (১৮)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৯ এপ্রিল, শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর সড়কের মেদুলিয়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের বিল্লাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে নিহত মাহিম মোটরসাইকেলে সিংগাইর বাসস্ট্যান্ড এর দিকে যাচ্ছিলেন হঠাৎ করে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পিলাারের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন। তার সাথে থাকা অপরজন গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, এই সড়কটিতে বেপোয়ারা ভাবে গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.