|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় ২০২৩ এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-DBO-news
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৩
চাঁদপুরের কচুয়া উপজেলা বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে সহকারী শিক্ষক মাওলানা মোঃ ইয়াছিন আহমেদ পাটোয়ারীর পরিচালনায় প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন সরকারের সভাপতিত্বে ২০২৩ইং এর বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মোঃ আলী আক্কাস মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র গ্রামের কৃতি সন্তান ও সাবেক ইউপি সদস্য হাজী মমতাজ উদ্দিন মেম্বার, মোঃ আজিজ মেম্বার।
দোয়া মাহফিলে উপস্থিত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম মাষ্টার, সহকারী শিক্ষক মোঃ মোখলেছুর রহমান বি.এস.সি।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, মোঃ নাছির উদ্দীন প্রধান, মোঃ ওয়াদুদ বেপারী, মোঃ গিয়াস উদ্দিন মোল্লা, সহকারী শিক্ষক মোঃ ফয়েজ আহমেদ তালুকদার, মোঃ আবুল হোসেন সহ মোঃ সোহাগ তালুকদার, মোঃ রুহুল আমিন মোল্লা, মোঃ ডানিয়াল মজুমদার, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার ব্যক্তিবর্গ।
পরে পরীক্ষার্থীদের সর্বাত্মক মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত পরিবেশন করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.