|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বাউফলে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার -DBO-news
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০২৩
পটুয়াখখালী জেলার বাউফল উপজেলায় শ্বশুর বাড়ী থেকে মোঃ ওয়ালিউল্লাহ(২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।২৫.০৪.২৩ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে ৯নং নাজিরপুর ইউনিয়নের ছঁয়হিস্যা তঁাতরকাঠী গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, বাউফল ইউনিয়নের দক্ষিন বিলবিলাস গ্রামের মোঃ গোঞ্জর আলীর ছেলে ওয়ালিউল্লাহর সাথে একই উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছঁয়হিস্যা তঁাতরকাঠী গ্রামের মোঃ ইসমাইল মোল্লার মেয়ে মোসাঃ রাবেয়া(২৪) বেগমের পারিবারিকভাব বিয়ে হয়। তাদের সংসার মোঃ তামিম (৩) নামে এক ছেলে সÍান রয়েছে। এরই মধ্যে স্বামী-স্ত্রীর মাঝে নানা কারনে সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায় সবভুলের অবসান ঘটিয়ে ঈদের আগের দিন ওয়ালিউল্লাহ তার স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ী যান। সেখান সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে আলাদা একটি কক্ষে ঘুমিয়ে পড়েন ওয়ালিউল্লাহ। পরের দিন সকালে নিজ কক্ষে ওয়ালিউল্লাহক সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেচানো ঝুলন্ত অবস্তায় পায় শ্বশুর-শ্বাশড়ী। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
স্হানীয়ারা জানান, ওয়ালিউল্লাহ তার স্ত্রীকে বাড়ী নিয়ে যেতে এসেছিল বলে জানান। এ সময় তার (স্বামীর) বাড়ী আমি আর যাবো না বলে জানিয়ছেন স্ত্রী রাবেয়া। তাই স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন ওয়ালিউল্লাহ।
বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আরিচুল হক বলেন, লাশ ময়না তদান্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহন করা হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.