|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কুড়িগ্রামের রাজারহাটে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু-DBO-news
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০২৩
রাজারহাট উপজেলায় নাজিমখা ইউনিয়নে পানিতে ডুবে আপন দুই চাচাত জ্যাটাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ২৫ এপ্রিল দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই দুই শিশুর নাম মাহাদী ১৩ ও ফারাবী ১২। তারা উপজেলার নাজিম খাঁন ইউনিয়নের আলসিয়া পাড়া এলাকার সাজিদুল ইসলাম সাজু ও সোহান মিয়ার ছেলে বলে জানা গেছে। সাজিদুল প্রবাসী দেশের বাহিরে আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজিম খাঁন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া।
স্থানীয় সুত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি খাল থেকে মাটি উত্তলন করেন নিহতের পরিবার। সেই খালটি অনেক বড় গর্তে পরিনত হয়ে পানি জমেছে। দুপুরের দিকে পরিবারের অজান্তেই শিশু দুটি খালের পানিতে পরে। পরিবারের লোকজন তাদের কোথায় খুঁজে না পেয়ে এক পর্যায়ে খালটিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নাজিম খাঁন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া বলেন, আমার ইউনিয়নের আলসিয়ার পাড়া এলাকায় দুপুরের দিকে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে শুনেছি।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে কেউ অফিসিয়ালী ভাবে আমাকে জানায়নি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.