|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী-DBO-news
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৩
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বাউফল পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক জুয়েল।
২৩.০৪.২৩ইং তারিখ রোজ রবিবার সন্ধ্যা ৭ টায় বাউফল পৌর ভবনের ডাঃ এ. এফ নাসির আহমেদ সভাকক্ষে এই সংবর্ধনা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল, বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম ও কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক আরেফিন সহিদ, সহ-সভাপতি আসাদুজ্জামান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিরন, নির্বাহী সদস্য জহুরুল হক ভূঁইয়া, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, নির্বাহী সদস্য অহিদুজ্জামান ডিউক, সাংবাদিক এবিএম মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, সাংবাদিক মোসাঃ কহিনুর বেগম, জসিম উদ্দিন, এম এ বশার, সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, নাজিম উদ্দিন, অহিদুজ্জামান সুপন প্রমুখ।
এসময় বাউফল প্রেসক্লাবের সদস্যদের সাথে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় আলোচনা করেন পৌর মেয়র মো. জিয়াউল হক জুয়েল।
প্রসঙ্গত, গতবছরের ডিসেম্বরে বাউফল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ভোটের ফলাফল ড্র' হওয়ায় প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন চারজনকে দুই মেয়াদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত দেন৷
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.