|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নওগাঁর ধামইরহাটে শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৩
নওগাঁর ধামইরহাটে শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
ঈদের খুশি ছড়াক হাসি,হতদরিদ্র পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে অদ্য ২১ এপ্রিল ২০২৩ জাহানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদ সামগ্রী বিতরণ ও কোমলমতি শিশুদের হাতে মেহেদী দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া,উপজেলা যুব উন্নয়ন ফোরাম সভাপতি জাহিদ ইকবাল, জাহানপুর ইউনিয়ন শিশু ও যুব ফোরাম সদস্য গ্রাম উন্নয়ন কমিটির সদস্যগন। ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম থেকে আসা হতদরিদ্র পরিবারের শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এই আয়োজন, তাঁদের হাত কে মেহেদীর রঙে রাঙিয়ে দিতে সামান্য এই ঈদ উপহার বলে জানান আয়োজন কমিটি।।
উল্লেখ্য আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায় সৃষ্ট জাহানপুর ইউনিয়ন শিশু ও যুব ফোরাম তারুণ্য নির্ভর সমাজ সেবা মূলক সেচ্ছাসেবী সংগঠন। শিশু সুরক্ষা শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবতার সেবাই নিবেদিত প্রান হয়ে কাজ করছে প্রতিনিয়ত। জাতি ধর্ম বর্ণ সামাজিক অবস্থান সকল বৈষম্য ভুলে ঈদের আনন্দ ছড়িয়ে পরুক সকলের মাঝে এমনটাই প্রত্যাশা আমাদের।।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.