|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভাতুরিয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৩
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ উপহার ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ এপ্রিল-২০২৩ বুধবার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত হয়।উক্ত চাল নিম্ন আয়ের গরীব দুঃখী মানুষের মাঝে সুষ্ঠু ভাবে বিতরণ করা হয়।
উক্ত চাল বিতরণকালে ট্যাগ অফিসার এস এম করিম,ইউপি সদস্যগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ইউপি চেয়ারম্যান শাহাজান সরকার জানান,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসাবে আমার ইউনিয়নে ১হাজার ৯শ জন অসহায় গরীব দু:খী মানুষের প্রতিজনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম করিম বলেন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে হরিপুর উপজেলায় গরীব দুঃখী অসহায় মানুষের মধ্যে ভিজিএফ তালিকা ভুক্তদের মাঝে চাল বিতরণ করা হয়।তবে ভাতুরিয়া ইউনিয়নে ১ হাজার ৯শ জন তালিকা ভুক্ত কে যাদের প্রত্যেকেই ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.