|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বাগমারা আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৩
বাগমারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি ও তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার তাহেরপুর পৌরসভার রিভারভিউ বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত দোআ ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাগমারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম সামসুজ্জোহা মামুন।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন তাহেরপুর পৌর মেয়র ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন মৃধা,রাজশাহী জজ কোর্টের এ্যাডভোট ও মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আইন বিষয়ক উপদেষ্টা মোজাম্মেল হক,ডাঃ সাব্বির ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ সাব্বির আহমেদ অনিক,ডাক্তার রনি, হাটগাঙ্গোপাড়া প্রেসক্লাবের সভাপতি আবু বাক্কার সরকার,সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সাংবাদিক রাঙ্গা,সাংবাদিক আলমগীর, তাহেরপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রামাণিক,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবু,কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ফরাসি,দপ্তর সম্পাদক খোরশেদ আলম, নির্বাহী সদস্য রবিউল ইসলাম,রায়হান ইসলাম,নাজমুল ইসলাম বাঁধন,আব্দুল্লাহ আল মামুন,কাজমুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জনগণের কল্যানে বিশেষ মোনাজাত করেন মাওলানা আমিরুল ইসলাম ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.