|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ফরিদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৩
ফরিদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে ৪টায় শহরতলী ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়ার পাশাপাশি বিকলাঙ্গ শিশুর জন্য পাদুকার ও ব্যবস্থা দেয় সংগঠনের সদস্য বৃন্দ।
উক্ত সংগঠনের সভাপতি মাহবুব হোসেন পিয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক জিল্লুর রহমান রাহাত, সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান রাসেল, নির্বাহী সদস্য আব্দুল মঈন, নির্বাহী সদস্য মানিক কুমার দাস, নির্বাহী সদস্য জাকির হোসেন মনা সহ প্রমূখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.