|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ফরিদপুরে বিএমএ এর ৮০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৩
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বি এম এ ফরিদপুর শাখার উদ্যোগে অসহায় দুস্থ ও গরীব মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় ফরিদপুর শহরের বিএমএ কার্যলয়ে ৮০০শত পরিবারের মাঝে এই সামগ্রিক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ফরিদপুর বিএমএ এর সভাপতি ডা: আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএমএ এর সাধারণ সম্পাদক ডা: মাহফুজুর রহমান বুলু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা: গণপতি বিশ্বাস শুভ, ডা: অপূর্ব কান্তি বিশ্বাস, ডা: বিজয় কুমার সাহা, ডা: স্বপন কুমার বিশ্বাস, ডা: মোঃ কামরুল হাসান, ডা: মোঃ তৌরিত রেজা, ডা: এস এম নুর ই আলম প্রমুখ।
এ সময় ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, চিনি, দুধ, সেমাই দেয়া হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.