|| ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
মিঠামইনে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৩
কিশোরগঞ্জের মিঠামইনে দুই কেজি গাঁজাসহ মোঃ ফুরকান মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মিঠামইন থানা পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত মিঠামইন থানাধীন ঘোপদিঘী সাউদহাটি গ্রামে অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজাসহ আসামিকে আটক করা হয়।
আটককৃত মোঃ ফুরকান মিয়া ঘোপদিঘী সাউদহাটি গ্রামের মৃত সাহেদ মিয়া ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মিঠামইন থানা পুলিশ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে উক্ত থানাধীন ঘোপদিঘী সাউদহাটি গ্রামের মো: ফুরকান মিয়া এর টিনের বসত বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে দুই কেজি গাঁজা সহ আসামিকে আটক করে। এ সময় আসামির নিকট থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় মিঠামইন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.