|| ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
তাহেরপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৩
রাজশাহীর তাহেরপুর পৌরসভার মেয়র ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পৌরসভার জামগ্রাম ওয়ার্ডের মেয়রের বাড়ি সংলগ্ন জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে সকল ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার প্রদান করেন তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রায় ৫হাজার মানুষ অংশগ্রহণ করেন। উক্ত মাহফিলে দেশ ও জনগণের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিল উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবুল সালেহ,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মনছুর,সিনিয়র সহ-সভাপতি ও তাহেরপুর কলেজ এর সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন,অধ্যক্ষ এসএম জিয়া উদ্দিন টিপু,কাউছার আলী,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,সহকারী দপ্তর সম্পাদক জায়েদ আকরাম,উপজেলা আওয়ামী লীগ নেতা প্রভাষক মাহাবুবুর রহমান, পৌর যুবলীগ সভাপতি আসাদুল ইসলাম,আহ্বায়ক সোহেল রানা,ভবানীগঞ্জ পৌর যুবলীগ নেতা আল মামুন,গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর সরকার সহ পৌর, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.