|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
উজ্জ্বলের গানে নাজমুল
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৩
আসন্ন ঈদে প্রকাশ হতে যাচ্ছে গীতিকার ও সুরকার উজ্জ্বল মাহমুদের গীতিকথায় নতুন একটি গান। গানের শিরোনাম ‘স্বপ্ন ভাঙ্গা ঘর’। এএইচ তুর্জের সুর ও সংগীতে গেয়েছেন নাজমুল। দেশের শীর্ষ মিউজিক প্রতিষ্ঠান ঈগলের ব্যানারে ভিডিও আকারে গানটি প্রকাশ পাবে বলে জানান উজ্জ্বল মাহমুদ।
তিনি বলেন, অনেক দিন ধরে গানটি করে রেখেছিলাম। অবশেষে রিলিজ হচ্ছে আমার ভীষণ ভালো লাগছে। আশা করি সবার কাছে ভালো লাগবে।
গায়ক নাজমুল বলেন, সুন্দর কথার গান। এটি গেয়ে আমার খুবই ভালো লেগেছে। সবার কাছে ভালো লাগবে বলে বিশ্বাস করি।
তূর্য বলেন, চমৎকার কথার সুন্দর সুর করার চেষ্টা করেছি। শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.