|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বাগমারায় আওয়ামী লীগ নেতা মকসেদ আলী’র আয়োজনে ইফতার মাহফিল: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৩
বাগমারায় আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী মকছেদ আলীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মকছেদ আলীর নিজ বাড়ির উঠানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মকছেদ আলী গোয়ালকান্দি ইউনিয়নের ১নং কনোপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট মৎস ব্যবসায়ী ও আসিফ গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান।
আয়োজিত ইফতার মাহফিলে সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।
উক্ত ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রামাণিক,গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবুল,ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক বোরহান উদ্দিন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসরাফিল হোসেন,ছাত্র লীগ নেতা শাহাদৎ হোসেন শুভ, ফায়সাল খান সহ প্রমূখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.