|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ফরিদপুরে বেসরকারি প্রতিষ্ঠান এফডিএর ঈদ সামগ্রী বিতরণ: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২৩
ফরিদপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠান এফডিএ উদ্যোগে ১ হাজার দুস্থ পরিবারের মধ্যে ঈদ শুভেচ্ছা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১২ এপ্রিল) ২০২৩ তারিখ সকালে ৯টায় এফডির নিজস্ব কার্যালয়ে প্রতি বছরের নেয় এবার এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এফ ডি এ নির্বাহী পরিচালক মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী,বিএফ এফ নির্বাহী পরিচালক অ ন ম ফজলুল হাদী সাব্বির, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আরশাফ,
সহ বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ। ঈদ শুভেচ্ছা প্রদান স্বরূপ ১০০০ দু:স্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ লিটার তেল, ১ প্যাকেট গুড়ো দুধ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.