|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চান্দ্রা ইউনিয়নে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৩
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের ইসলামী আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল সোমবার আছর বাদ চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর ছাদে ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহা.জয়নাল আবেদীন। চান্দ্রা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাজী মোঃ নূরুল ইসলাম মাঝির সভাপতিত্বে এবং সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন ছদর দ্বীনি সংগঠন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওঃ নূরুল আমিন জিহাদী, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা.বিল্লাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওঃ সেলিম, সদর উপজেলা ইসলামী আন্দোলন সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম সহ ইসলামি আন্দোলন,যুব আন্দোলন, ছাত্র আন্দোলন সহ ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ব ও স্থানীয় মুসল্লী গনরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.