|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ধামরাইয়ে মিল্কভিটার দুধবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল এক আরোহী নিহত
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৩
ঢাকার ধামরাইয়ে মিল্কভিটার দুধের টাকচাপায় চঞ্চল মোল্লা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চঞ্চল মোল্লা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চর নারান্দিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দুধবাহী ট্রাকটি মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। সে সময় ঢাকাগামী মোটরসাইকেলটি বাথুলি এলাকায় অভারটেক করতে গিয়ে ওই ট্রাকের সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে চালক ট্রাকটি লেনের ওপরে উঠিয়ে দেন। এতে সামনে থাকা মোটরসাইকেলটি ট্রাকের চাকার তলে পিষ্ট হয় ও ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পকেট থেকে পাওয়া আইডিকার্ড থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে এটির মালিককে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.