|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
লালমোহনের বদরপুরে জেলেদের মাঝে চাল বিতরণ
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৩
ভোলার লালমোহনে জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নে জেলে পুনর্বাসনের চাল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার ১৬শত ৯৫জন জেলের মাঝে ৪০ কেজি করে এ চাল বিতরণ উদ্বোধন করেন তিনি।
এসময় ইউপি চেয়ারম্যান মোঃ আসাদ উল্যাহ মেলকার, টেক অফিসার মেরিন ফিসারিজ কর্মকর্তা তানবীর আহমেদ, সচিব ছিদ্দিকুর রহমান ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় জেলেদের জন্য বিনামূল্যে এসব চাল বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ভোলা-০৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে এসব চাল প্রকৃত জেলেদের মাঝে সঠিকভাবে বিতরণ করা হচ্ছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.