|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বাউফলে বিএনপির দুই গ্রুপের একই অবস্থান কর্মসূচি
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৩
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবীতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচী পালিত হয়েছে।
০৮.০৪.২৩ইং তারিখ রোজ শনিবার বিকাল ৩ টায় পাবলিক মাঠ সংলগ্ন রিক্সাষ্টান্ড এলাকায় আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্মসাধারন সম্পাদক কৃষিবীদ মিজানুর রহমান লিটু, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ প্রমুখ।
একই সময় হাসপাতাল সড়কের বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অপর অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিচুর রহমান আনিচ, উপজেলা শ্রমিকদলের সভাপতি হাসান মাহমুদ মঞ্জু, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবির, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দিন প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.