|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পূবাইলে দশম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৩
রবিউল আলম (ঢাকা) গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডে মারুকা পূর্বপাড়া এলাকায় মা-বাবার সাথে অভিমান করে দশম শ্রেণীর শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (২৫ মার্চ) বিকেলে মারুকা পূর্বপাড়া এলাকার মোঃ জাকারিয়া মোল্লার মেয়ে মোছাম্মদ জুবাইদা খাতুন (১৪)এর নিজ বাড়িতে শয়ন কক্ষে ধন্নার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেছে।সে হারবাইদ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী।
ছাত্রীর বাবা জাকারিয়া মোল্লা জানান, আজ (শনিবার) বিকাল আনুমানিক পাঁচটা চল্লিশ ঘটিকার সময় বাজার থেকে ইফতার কিনে নিয়ে এসে দেখেন মেয়ের ঘরের দরজা ভিতর থেকে লক করা, তারপর মেয়েকে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে জানালার উপর দিয়ে দেখতে পান ঘরের ভিতরে ধন্নার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে মেয়ের লাশ। পরবর্তীতে লোকজনকে ডাকাডাকি করে লাশ নিচে নামাই এবং থানা পুলিশকে খবর দেয়।
পূবাইল থানার সাব ইন্সপেক্টর (এস আই) হুমায়ুন কবির জানান,মা-বাবার সাথে অভিমান করে পারিবারিক অভাব-অনটনের জেরে আত্মহত্যা করছে।বাবা-মার আবেদনের প্রেক্ষিতে পারিবারিকভাবে লাশ দাফন করা হচ্ছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.