|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ঝাঁপা ইউনিয়নে যুবলীগ নেতা শিপন সরদারের উদ্যোগে মসজিদে মসজিদে ইফতার বিতরণ
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৩
উত্তম চক্রবর্তী,মণিরামপুর।। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য, তরুন নেতা, ও আগামী দিনের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক মোঃ শিপন সরদারের নিজস্ব অর্থায়নে গতকাল শুক্রবার বিকালে প্রথম রোজা থেকে শুরু মসজিদে মসজিদে ইফতারি বিতরণ করা। এসময় শিপন সরদার বলেন, পবিত্র মাহে রমজান এই এক মাসব্যাপী আমি রাজগঞ্জ বাজারসহ ঝাঁপা ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করবো। আপনারা সকলে আমর জন্য দোয়া করবেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.