|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২৩
নওগাঁর রাণীনগরে “রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দুদকের সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মোফাখখার হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসান, সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় ও ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণির ১-১০জন করে মোট ১শত ৫০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ৩ জন শিক্ষকের মাঝে প্লাষ্টিকের ডাস্টবিন বিতরণ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.