|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
উলিপুরে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২৩
কুড়িগ্রামে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বামনি খালের উপর ব্রিজ নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তি ফলক উম্মোচনের মাধ্যমে এই ব্রিজ নিমার্ণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়ার সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থান অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা ৷
এ সময় উপস্থিত ছিলেন ফারুক আকন্দ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হাতিয়া ইউনিয়ন শাখা, জবিউল হোসেন সহ-সভাপতি, সাংবাদিক আল এনায়েত করিম রনি ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হাতিয়া ইউনিয়ন শাখা, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ,সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলা,আল-ইজাজ মাহমুদ রিদয় সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ হাতিয়া ইউনিয়ন শাখা।প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.