|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সাভারে কলেজছাত্রী ও যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২৩
সাভারে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে সাভারের চাঁপাইনের লালটেক এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে ওই এলাকার একটি ডোবায় আনুমানিক চল্লিশ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা ওই যুবককে দুর্বৃওরা তিন থেকে চার দিন আগে কুপিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য ডোবায় ফেলে রেখে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে কাজ করছে পুলিশ।
অপরদিকে সাভারে একটি বাড়ি থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
দুটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.