|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
গৌরীপুরে রামগোপালপুরে হরিনাম সংকীর্তন
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২৩
রামগোপালপুর ইউনিয়নের তৎকালীন পাওয়ার যুগেন্দ্র কিশোরের পুরাতন রাজবাড়ী মন্দিরে শ্রী শ্রী মদন মোহন মন্দিরে অনুষ্ঠিত ১৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাতে উপস্থিত হয়ে উপস্থিত সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

এ সময় সকলের মাঝে ধর্মীয় ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের কথা বলেন তিনি।
এছাড়াও তিনি গৌরীপুরের বিভিন্ন হাট-বাজারে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের প্রচারণা করেন।
সকলের কাছে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.