|| ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ওয়ালটন ডে পালিত
প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২৩
মুন্সীগঞ্জের শ্রীনগরে ওয়ালটন ডে পালিত
সারাদেশ ব্যাপি উদযাপিত হলো ‘ওয়ালটন ডে’। দিনটি উপলক্ষে দেশ-বিদেশে ওয়ালটনের অফিস, সেলস আউটলেট ও সার্ভিস পয়েন্টগুলোতে বর্ণাঢ্য আয়োজন করা হয়।তেমনি শ্রীনগর চকবাজারে ওয়ালটন ডিস্ট্রিবিউটর মেসার্স এ হোসেন ইলেকট্রনিক এর কর্নধার আক্তার হোসেন মিটুল ও আলীনুর হোসেন চঞ্চলের উদ্যাগে শ্রীনগরে 'ওয়ালটন ডে 'পালন করা হয়েছে।২০মার্চ সোমবার বেলা ১২টার সময় জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে ওয়ালটন দিবস পালন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,সিজুয়ে কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক আব্দুল লতিফ,কেন্দ্রীয় শিক্ষক নেতা মোঃ জাহাঙ্গীর খান,কৃষি ব্যাংকের সাবেক ডি জি এম,এস এম এ খালেক,আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যাবসায়ী মেহেদী হাসান রতন প্রমূখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.