|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নওগাঁর ধামইরহাট আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২৩
ধামইরহাট উপজেলা প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭ টায় আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কেক কাটা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ সেকেন্দার আলী ,সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেবুব আহমেদ,সহ সভাপতি মোঃ হাজিমউদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ বেনজীর আহমেদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাঈদ আহমেদ,আগ্রাদ্বিগুন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ রায়হান কবির,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোতাকাব্বিরুল ইসলামসহ আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামীলীগ, আওয়ামীযুবলীগ , কৃষকলীগ , শ্রমিক লীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
নুর সাইদ ইসলাম, ধামইরহাট উপজেলা প্রতিনিধি:
১৩ মার্চ ২৩.
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.