|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
জিগরী কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্ভোধন
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২৩
হাসান আলী সোহেল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
পবিত্র জুমার নামাজের মধ্যে দিয়ে বাগাতিপাড়া উপজেলার ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের ৭-নং ওয়ার্ডের,জিগরী বাজারে সম্পূর্ণ আধুনিক,দৃষ্টিনন্দন নব নির্মিত জিগরী কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) মসজিদের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মোঃসাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-নাটোর -১ (লালপুর বাগাতিপাড়া) মাননীয় সাংসদ
মোঃশহিদুল ইসলাম বকুলএমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মোঃআবু রায়হান বাবুল সেক্রেটারি জিগরী কেন্দ্রীয় জামে মসজিদ,জিগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃহাফিজুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম টারজান ও সাংবাদিক আবু বাশার প্রমূখ।
জুমার নামাজেের মাধ্যমে উদ্বোধনী জুমার নামাজ পড়ান মসজিদের মহতামিম মাওলানা সাইফুল ইসলাম।মসজিদে প্রায় সাত শতাধিক মুসল্লী নামাজ আদায় করেন।নামাজ শেষে বিশেষ দোয়া ও মুনাজাত অন্তে তবারক বিতরন করা হয়।
হাসান আলী সোহেল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
মোবাঃ ০১৭৭২৮৬২৫৭৯
তারিখঃ১৭-০৩-২৩ খ্রীঃ
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.