|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বকশীগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সভা বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদু রউফ তালুকদার।
মাসিক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার প্রমুখ।
আসন্ন মাহে রমজান, দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি, নতুন কার্যক্রম এবং উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.