|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নওগাঁ জেলাসদর শালুকা বিসিক এলাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২৩
নওগাঁ আজ মঙ্গলবার ১৪ মার্চ, ২০২৩ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও ইউএনও মহোদয়ের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: রুবেল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার সদর উপজেলার শালুকা ও বিসিক এলাকায় বেকারী ও ফিড মিল কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে ০২ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উক্ত অভিযানে জেলা পুলিশ লাইনসের একটি চৌকষ টিম সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উজ্জ্বল কুমার সরকার ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ১৪/৩/২৩
নওগাঁ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.