|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শাহরাস্তি প্রেসক্লাবকে বরণ করে নিলেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ
প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৩
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি আহসান উল্লাহ ও সাবেক সভাপতি কাজী শাহাদাত শাহরাস্তি প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ।
গত ১০ মার্চ সন্ধ্যায় শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, সদস্য ফয়েজ আহমেদ, জামাল হোসেন, মহিউদ্দিনকে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় সবাইকে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে থেকে মিষ্টিমুখ করানো হয়।
এসময় শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দের উদেশ্যে দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত বলেন, প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রগতির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যথা সময়ে নির্বাচনের মধ্যদিয়ে গনতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি আহসান উল্লাহ বলেন, চাঁদপুর প্রেসক্লাব সবসময়ই সাংবাদিকদের সাথে রয়েছে। শাহরাস্তি প্রেসক্লাবের অগ্রযাত্রায় পাশে থাকবে চাঁদপুর প্রেসক্লাব। তিনি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এরপূর্বে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী ও গিয়াসউদ্দিন মিলন শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.