|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ময়মনসিংহে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৩
ময়মনসিংহে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী শ্যামগঞ্জ কলেজের প্রভাষক নাজমুল হাসান সরকার (৩২) নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে নগরীর কালীবাড়ি পুরাতন খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নাজমুল হাসান সরকার ময়মনসিংহ সদর উপজেলার নামা কাতলাসেন এলাকার বাসিন্দা মো. আব্দুল হাইয়ের ছেলে।
তিনি কলেজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, নগরীর থানার ঘাট হয়ে নদীর পাড় দিয়ে মোটরসাইকেলে চেপে পাটগুদাম ব্রিজের দিকে যাচ্ছিলেন নাজমুল হক সরকার।
পথে কাীবাড়ি পুরাতন খেয়াঘাট এলাকায় তার বাইকটি একটি খালি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.