|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নান্দাইলে আনন্দঘন পরিবেশে দেশ রূপান্তরের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৩
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইলে বহুল প্রচারিত জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। রোববার ঐহিত্যবাহী নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে বিকাল ৫টায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন সভা শেষে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পাঁচে পা মনোগ্রাম সম্বলিত ৪ ফাউন্ডের কেক কাটা হয়। এসময় প্রধান অতিথি নান্দাইল পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া। নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি আবু হানিফ সরকার ও মঞ্জুরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উবায়দুর রহমান, চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের শাহাব উদ্দিন ভূইঁয়া, নান্দাইল হাইওয়ে থানার এসআই আবু তালেব, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সিনিয়র সাংবাদিক হাজ্বী রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামছুজ্জামান বাবুল, সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জু, শফিকুল ইসলাম শফিক প্রমুখ। এসময় বক্তরা বলেন, আমরা দেশ রূপান্তরের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.