|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস পালন
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৩
বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই কর্তৃক গতকাল শুক্রবার (১০ মার্চ) রাতে দুবাইর স্থানীয় একটি হোটেলে হলরুমে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে বর্ণিল সাজে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ।

লেডিস ক্লাব ইউএইর প্রতিষ্ঠাতা এডমিন মিসেস লিজা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই নিযুক্ত মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন সাহেবের সহধর্মিনী, ওমেন এসোসিয়েশন দুবাই সভানেত্রী, ইউএই ডিপ্লোম্যাট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিসেস আবিদা হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিআইপি জেসমিন মাহবুব। বক্তব্য রাখেন গ্রুপ এডমিন লাবণ্য আদিল,গ্রুপ মডারেটর নিশাত জাহান চৌধুরী নিশু, সাথী আলী,সাবিনা সুলতানা,কাউসার নাজ ,রুমানা আক্তার, শবনম আক্তার, শারমিন রাখী,নাসরিন সুলতানা, নাজমা সুলতানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তাকিয়া সুলতানা ও মোহসেনা সুলতানা তানিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবিদা হোসেন বলেছেন,
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলাম নারী কবিতায় পৃথিবীর সব নারীর জন্য এক অনুপ্রেরণার পাতেয়। যুগে যুগে নারীরা মাইলফলক হিসেবে অবদান রেখে চলেছেন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে, নারীদের ভূমিকা ছিল অনন্য। সব পর্যায়ের নারীরা ঝাঁপিয়ে পড়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য। তাদের আত্মত্যাগ আমাদের মহান মুক্তিযুদ্ধে এক মহান অধ্যায়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.