|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
লালমোহন সাংবাদিক ইউনিয়নের আনন্দ ভোজন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৩
মোঃ মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি:ভোলার লালমোহনের ঐতিহ্যাবাহি সাংবাদিক সংগঠন, লালমোহন সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যদের নিয়ে আনন্দ ভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ টায় সময় লঞ্চ যোগে পটুয়াখালী জেলার বাইফল উপজেলার নুর জাহান গার্ডেন শৌলায় সকলে একসাথে হয়ে এই আনন্দ ভোজনের উল্লাসে মেতে উঠে।
লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহিন আলম মাকসুদের সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক প্রভাষক হারুন এর সহযোগিতায় অনুষ্ঠানে লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সাত্তার এবং সাধারণ সম্পাদক জসিম জনি উপস্থিত হয়ে এই অনুষ্ঠান কে সাফাল্যমন্ডিত করে তুলেন।
এই আনন্দ ভোজনের মধ্য দিয়ে লালমোহনের উদীয়মান সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হয়।
এসময় আর ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ লালমোহন উপজেলা শাখার সভাপতি মোখলেছ বকসী, জাতীয় শ্রমিক লীগ লালমোহন উপজেলার সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, লালমোহন প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, দপ্তর সম্পাদক সালাম সেন্টু, অর্থ সম্পাদক শাহিন কুতুব, নির্বাহী সদস্য জসিমউদদীন, লালমোহন রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ইউছুফ আহমেদ, লালমোহন সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যরা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.