|| ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
স্বাধীনতা আমার স্বাধীনতা-DBO-News
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২৩
স্বাধীনতা আমার
স্বাধীনতা
বাংলা মায়ের ভালোবাসার
ছিল বলে টান,
স্বাধীনতার লাগি কত
দিয়ে গেলো প্রাণ।
সম্মান দিলো মা বোনেরা
রক্ত দিল ভাই,
আত্মত্যাগী দেশের প্রেমিক
এমন পাবো নাই।
জমিজমা সকল নিলো
কেড়ে দুষ্ট লোক,
পেলাম বলে স্বাধীনতা
রইল না আর শোক।
তবু মোরা স্বাধীন ভাবে
চলতে পারি কই,
দুষ্ট লোকের কর্মকাণ্ডে
হতাশ হয়ে রই!
দেখে শুনে মুখ বুজে রই
শান্তি যেন হয়,
সামনে হয়তো মানবতার
হবে একদিন জয়!
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.