|| ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
চারঘাটে ইউপি সদস্যের ছেলে ইয়াবাসহ র্যাবের হাতে আটক
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২৩
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকা থেকে ১ হাজার ২০ পিস ইয়াবাসহ এক ইউপি সদস্যের ছেলেকে আটক করেছে র্যাব। রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা রোববার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ইউপি সদস্যের ছেলেকে আটক করে।
আটককৃতব্যক্তি চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকার ইউপি সদস্য ইমরান আলীর ছেলে মাসুদ পারেভজ রানা (৪৫)।
সোমবার র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, রাজশাহীর চারঘাট থানাধীন হলিদাগাছী জাগিরপাড়ায় আটককৃত মাসুদ পারভেজ রানা (৪৫) তার বাড়িতে মাদকদব্য ইয়াবা বিক্রি করছে। উক্ত সংবাদ পাওয়ার পর র্যাবের একটি দল মাসুদের বাড়িতে অভিযান চালায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাসুদ কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে র্যাব। আটকের পর মাসুদের বাড়িতে তল্লাশী চালিয়ে ১ হাজার ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পরে তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.